আঠাশ দুই - ২০১০ : রমিত দে
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৮ ফেব্রুয়ারি ২০১০ | ১০০৪ বার পঠিত
কয়েক মুহূর্ত থামলেই টের পাই অদ্ভুত জোড়া জোড়া শব্দ নেমে আসছে শরীরের প্রাগৈতিহাসিক দেওয়াল পেরিয়ে। প্রিয় হতে পারিনি তোমার কাছে কোনওদিনও, তবু এ সবই প্রিয় চিহ্ন, আলোর নিচে হারিয়ে যাওয়ার গল্প। আমি তো ঘুমিয়ে কাদা - কয়েক মুহূর্ত থামলেই পালতোলা প্রবাহ, সেই কবে, কবে-অর্ধেক ডুবে-পলাশ পলাশ সকালে কারা যেন পুঁতে গেছে আগুন ঠোঁটের রুমতাই। এসবই মুহূর্তকাল - এসবই আমার।