রবি-কবি ভালো আছেন? : রত্নদীপা ব্যানার্জি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৮ মে ২০১১ | ১০০৪ বার পঠিত
হঠাৎ কোনো এক খোলা গলায় "বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায়,কোন বলরামের আমি চেলা!' সুর আছে,কথা আছে,তাল আছে,লয় আছে। আর ভাব আছে নির্ভুল। আমরা কি প্রবলভাবে বিস্মিত!!!একী শুনছি ??? কার মুখে!!! কোন শাপভ্রষ্ট "অরুণেশ্বর' অখ্যাত অন্ধকারে জন্মগ্রহণ করলেন! তারপর একের পর এক গান। রবি-আরাধন অবিরত। আলাপ হলো। ওনারা পেশায় ইলেক্ট্রিশিয়ান। চলতি বাংলায় অতি অবজ্ঞার "মিস্ত্রি'। বাঁশি কি এদের হাতেই দিয়ে যাবার কথা ভেবেছিলেন ক্রান্তদর্শী কবি? বেশ ভালো তো এই উল্টো-পুরাণ!!! "মাল্টিপ্লেক্স'-এ "পরান যায় জ্বলিয়া রে'র জয়ধ্বনি তুলে যাচ্ছি আমরা। আর এদিকে সুপথের কোনো শ্রেণীবিভেদ রইল না!