টিটেনি কাহিনী : রজিউদ্দীন রতন
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৯১৩ বার পঠিত
ব্লাক মামবা নামের এক প্রকার সাপ আছে আফ্রিকাতে। সে বড় ভয়ঙ্কর সাপ। সে সাপ ফোঁসফাঁস করে কিনা জানিনা। করলে তো ভালই, টের পেয়ে মানে মানে তার পথ ছেড়ে কেটে পড়া যায়। কিন্তু তা না হলে আর রক্ষে থাকেনা। সে সাপের এক ছোবলে চটজলদি কেষ্টপ্রাপ্তি নিশ্চিত! চটজলদি মানে একটুও দেরি করে নয়, কখনো কখনো এমনকি মিনিট বিশেকের মধ্যেই অক্কা। সে সাপের আরো কারামত আছে। সাপেদের দৌড় প্রতিযোগিতা হলে উসাইন বোল্টের খেতাবটা জুটতো ব্লাক মামবারই। কারণ এরা সাপেদের মধ্যে সবচাইতে দ্রুত ছুটতে পারে।