মাতলামি ও আঁতলামি : রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব ২০১৪ | ১৯ অক্টোবর ২০১৪ | ১৫০৩ বার পঠিত
আঁতলামির সঙ্গে মাতলামির এই দ্বন্দ চিরকালের, এ দ্বন্দ সহজে মিটবার নয়। যুগ যুগ ধরে আঁতেলরা মাতালদের হেয় করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গান লিখে, পদ্য লিখে, পোস্টার বানিয়ে, লেকচার দিয়ে, সব রকম ভাবে! ফলে মাতালদের চিরকালের বদনাম! তবে কয়ালের মাঠের ঘটনার পর আপাতত বেশ জোর দিয়েই বলা যায়, অবশেষে মাতালরাও জেগে উঠেছেন। মাতালদের জন্য বিশেষ স্কুল ও কলেজ খোলা হয়েছে – যেখানে সব রকমের মাতলামী সহজ ভাবে শেখানো হবে। মিন্টো পার্কের কাছে লা মাতালিয়া স্কুলে এখন ছাত্র ছাত্রীর কী ভিড়! আর লেক রোডে দারুচন্দ্র কলেজও নাকি দারুন চলছে।
খেলা জমে উঠেছে – দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে।।