ইদে পুজো ... পেটপুজো : মোহাম্মদ সাদেকুজ্জামান শরীফ
বুলবুলভাজা | ইস্পেশাল : ইদের কড়চা | ০৩ মে ২০২২ | ৩০৮৩ বার পঠিত | মন্তব্য : ১৬
ইদের দিনের সবচেয়ে জরুরি কাজ যেটা, মানে নামাজটা পড়ার পরে যখন ইদের আর কোন আইনকানুন থাকে না তখন যা থেকে যায় তা হচ্ছে খাওয়া দাওয়া! এক মাস রোজা রাখার পরে মুখ খুলে গেল, এবার খাও। এই খাওয়ার নানা তরিকা আছে, নানা রঙের আছে। এক জেলা থেকে অন্য জেলায় গেলেই চেহারা ভিন্ন হয়ে যায়।