জমি অধিগ্রহন অর্ডিন্যান্স : "উন্নয়নে"র নামে একটি অদূরদর্শী পদক্ষেপ : মালবিকা পাল
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ মার্চ ২০১৫ | ৯৮৮ বার পঠিত | মন্তব্য : ৮
অর্ডিন্যন্সটি জারি হবার পরে এখন সিয়া, বিচার বিভাগীয় বিবেচনা, আলাপ আলোচনার মাধ্যমে সম্মতি গ্রহণ, তুলনামূলক বিচার ইত্যাদির সম্পূর্ণ বিলোপসাধন৷ যে দুই-তৃতীয়াংশ গ্রামবাসী দরিদ্র ভারতবাসী বিপুল ঋণের ভারে জর্জরিত, প্রায় সব ক্ষমতাসীন সরকারের আমলেই তাদের মধ্যে একই রকম উচ্চ হারে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে৷ এরকম একটা অবস্থা কি কোন গণতন্ত্রে বাঞ্ছনীয়? এমন কি একজন প্রকৃত বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গীতেও কি এটা অত্যন্ত বিপজ্জনক এবং অনুৎসাহব্যঞ্জক একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে না?