কাক : মাণিক চন্দ্র দাস
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ১৮১০ বার পঠিত
আব্দুর রহমান সাহেব তীব্র বিরক্তি নিয়ে বসে আছেন। হাতে অফিসের ফাইল। ফাইলে গুরুত্বপূরনো হিসেব আছে। হিসেব মিলছেনা। কিন্তু মিলতেই হবে। মেলাটা জরুরি। মাল্টিন্যাশনাল একটি কোম্পানির একটি দেশের হেড হবার কিছু ঝামেলা আছে। সেই ঝামেলা এখন রহমান সাহেবের উপর দিয়ে যাচ্ছে। হিসেবের কারনে এক রাত রহমান সাহেবের ঘুম হয়নি। যে হিসেব নিয়ে তিনি যন্ত্রনাতে আছেন, তা তার সামলানোর কথা না, অধীনস্থদের সামলানোর কথা। হিসেবের গোলমাল এর পরিমান বেশি, তাই রহমান সাহেব ফাইল বাড়িতে নিয়ে এসছেন। রাতে ঘুম না হবার কারনে মাথায় ঝিমঝিমে একটা অনুভুতি হচ্ছে। বিরক্তির কারনে তার দুই ভ্রু কুঁচকে একসাথে লেগে আছে।