‘পথের আলো’- সৌমিত্র চট্টোপাধ্যায় : মন্দার মুখোপাধ্যায়
বুলবুলভাজা | সমোস্কিতি | ১৮ জানুয়ারি ২০২১ | ৩৯০৪ বার পঠিত | মন্তব্য : ১
এই রকম এক স্বপ্নের মানুষের সঙ্গেও নৈকট্য হয়; এবং তা ঘটল আমার জীবনে, পরিণত বয়সে, চল্লিশ পার করে। বারুইপুরের কাছে, অন্তরা সাইকিয়াট্রিক সেন্টারের – এস্থেটিক থেরাপি ইউনিটের সঙ্গে যুক্ত থাকার কাজে। এখানকার রোগীদের জন্য আমি এক ধরণের শুশ্রূষা পদ্ধতি শুরু করি, রবীন্দ্রনাথের গান ও নাচের মাধ্যমে। ক্রমে তা একটি নিয়মিত বিভাগ হয়ে দাঁড়ায় – নান্দনিক শুশ্রূষা বা Aesthetic Therapy Unit হিসেবে।