মুসলিম অর্থাৎ সংক্রামকঃ কোভিড ১৯ বাহী সন্ত্রাসবাদী ও ভারত : ব্রহ্ম প্রকাশ
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ মে ২০২০ | ৩৯৩১ বার পঠিত | মন্তব্য : ৬
ভারত সরকারের কোভিড-১৯ এর বিরুদ্ধে এই লড়াই শুধু ভাইরাসকে পরাজিত করা নয়, একই সাথে চিরদিনের মত ভারতের মুসলমান সমাজকেও আবদ্ধ করা। ব্রাহ্মণ্যবাদের পবিত্র সংক্রমণ এর মুক্ত প্রসারের জন্য এই দুই শয়তানকেই চিরতরে বন্দী করা হিন্দু রাষ্ট্রের চোখে একই রকম প্রয়োজনীয়। সুতরাং অতিমারীর বিরুদ্ধে যুদ্ধ চলাকালীনই একই সাথে মুসলিম অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা মোটেই অবাক করার মতো কোন বিষয় নয়। এবং কোভিড-১৯ কে সীমিত রাখার প্রয়াস যত ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার হতাশা ক্রমশই বাড়িয়ে তুলেছে মুসলিম সমাজের প্রতি ঘৃণা এবং দ্বেষ। ভক্তেরা দেখতে চায় রাষ্ট্র তাদের জন্য কতটা ভাবিত - তাদের তা দেখানো রাষ্ট্রের প্রয়োজন। ফর্মুলা খুব সহজ এবং পরিষ্কার - কোভিড-১ যদি না প্রতিহত করতে পারো, মুসলিমদের করো। সে যুদ্ধ করোনা যুদ্ধের চেয়ে সর্ব অর্থেই বেশী লাভজনক।