ফেকুকথা : একটি কাল্পনিক কথোপকথন : যে নিরাপত্তার খাতিরে নোটবন্দীর জমা টাকার পরিমাণ জানাতে রিজার্ভ ব্যাঙ্ক অমান্য করেছিল তার চেয়ে সঙ্গততর কারণে এই আখ্যান রচয়িতার নাম গোপন থাক।
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০৩ মার্চ ২০১৯ | ২৩৬১ বার পঠিত | মন্তব্য : ৩
যেমন ধরেন ওই নোটবন্দী খেলা — পারবে? কোনও সুস্থ মাথার লোক (গাঁজা ফাঁজা না খেয়ে) ভাবতেও পারবে না যে এভাবেও টাইট দেওয়া যায় নিজের দেশের জনতাকে। আর যা কারণ ঠাউরালেন তাতে হেসে খুন হই আর কি। গোলাপী খেলনা নোটের ভেতর থেকে মাইক্রোচিপ অবধি খুঁজে পেল টিভি অ্যাঙ্কর (এমন অ্যাঙ্কর থাকলে ১৯১১ সালে হিমশৈল অবধি দৌড়ে পালাত, টাইটানিক দেখে, ধাক্কা মারা তো দূরস্থান)। আর সেই সরল গোলগাল ফুচকার মতো যুক্তি, যা কিনা ফুটো না করিলে তাতে হায় মশলা আলু বা টকজল কিছুই ঢোকে না, এমন দুর্দম, অনমনীয়। কী? না এতে জাল নোট আটকাবে - পাড়ার রঙিন ফোটোকপি দোকানদার অবধি হেসে খুন, এই নোট আবার জাল করতে হয় নাকি? এ তো এমিনিই এত জ্যালজ্যালে। আবার ধরেন, এতে নাকি টেরোরিজম চুপসে এই অ্যাত্তটুকুন হয়ে যাবে। তা তো কই…
ব্যাঙ মা BANG ME : ব্যাঙ
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৯৯৬ বার পঠিত
বড় মনমরা হয়ে আছি। ছেলেটার জন্য কিছুতেই পাত্রী খুঁজে পাচ্ছি না। ছেলে আমার ছোট থেকেই লম্বাচওড়া, স্মার্ট, খেলাধুলায় চ্যাম্পিয়ান, বিশেষ করে হাই জাম্পে। যখন তখন দুই মিটার উঁচু লাফ দিতে পারত। কিন্তু আমাদের সমাজে আবার মেয়েদের বড় খাঁই। ওনারা সহজে কাউকে পাত্তা দেন না।