গল্পের আগে, পরে এবং কেন্দ্রবিন্দুতে : বিশ্বদীপ চক্রবর্তী
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব | ২৭ অক্টোবর ২০২০ | ৪২৮৮ বার পঠিত | মন্তব্য : ৬
সরমা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। এক পা বাড়িয়ে আবার ফিরে গিয়ে আঁট করল দরজার ছিটকিনি। অনাবশ্যক, কারণ গোটা বাড়িতে আর কেউ তো নেই। টাবুদির বিয়েতে গেছে সবাই। সামনে সরমার পরীক্ষা তাই ওর না যাওয়াই সাব্যস্ত হয়েছিল। সরমা অবশ্য এতসব কিছু ভাবছিল না, একটা ঘোরের মধ্যে রয়েছে এখনো। তার মধ্যেই দক্ষিণের জানালায় এসে জংলাসবুজ পর্দার স্প্রিং টেনে নাবিয়ে দেখল একবার বাইরেটা। আকাশে বেশ রং ধরেছে এখন, এই সময়টাকেই কি গোধূলি বলে? দূরে দূরে অনেক আলো জ্বলতে শুরু করেছে যদিও। সরমার চোখ গেল হাঁদুলের চায়ের দোকানে। ওরা কি এদিকেই তাকিয়ে আছে? এর পর কি প্যাঁচ কষবে তার হিসাব নিকাশ করছে? সরমা কি ভুল করল এইভাবে রিয়াক্ট করে?
সংক্রমণ : বিশ্বদীপ চক্রবর্তী
বুলবুলভাজা | ইস্পেশাল : ইদের কড়চা | ২৮ মে ২০২১ | ৩২৬৭ বার পঠিত | মন্তব্য : ২
এই অ্যাপার্টমেন্টটায় এসেছে মাস গড়ায়নি। আটতলা বাড়ির পঞ্চম তলায় ওরা। পাশাপাশি এরকমই লম্বা ফ্ল্যাটের দুটো সারি, আটটা ব্লক মুখোমুখি। সেরকমই কোন পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখছে শৈলী। ছি:, শৈ কী করছো বলো তো? অন্যের বাড়িতে উঁকিঝুঁকি মারছ! বিরক্তির সঙ্গে সঙ্গে গলার স্বরটা উঁচুতে উঠছিল সুকোমলের। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল শৈলী। ডান হাত দিয়ে সুকোমলের কবজি ধরে টান দিল। কী ব্যাপার, চোর টোর নাকি? দেওয়াল বেয়ে উঠছে? সুকোমল এসে জানালার বাইরে চোখ রাখল। পাশের অ্যাপার্টমেন্ট ব্লকটার জানালাটা একদম মুখোমুখি, মাঝখানে ফুট তিরিশেকের ব্যাবধান। সেই জানালার পর্দা পুরো সরানো। সেখানে চোখ পড়তেই চমকে উঠল সুকোমল। এ কী দেখছে?