অযুত পাহাড়ি জলধারার কোলেকোলে বহমান বৈচিত্র্যময় জীবনকথা : বিমল লামা
বুলবুলভাজা | পড়াবই : প্রথম পাঠ | ২৭ ডিসেম্বর ২০২০ | ৩৭৯৮ বার পঠিত | মন্তব্য : ২
উৎসাহী পর্যটক গোটা অঞ্চলটির গায়ে লেপে দেন একটিই নাম—দার্জিলিং। নস্টালজিয়ায় ভরপুর অনেক রোমান্টিক যাতায়াতের পরেও তাঁর নজরের বাইরেই থেকে যায় সেই পাহাড় জুড়ে নিজ নিজ ভাষা, সংস্কৃতি, বঞ্চনা, ক্ষোভ নিয়ে বেঁচে থাকা বিবিধ জনগোষ্ঠীর একদিন প্রতিদিনের বাস্তব। সেইসব মানুষের কথা। নেপালি ভাষায় লেখা উপন্যাস—ফাৎসুঙ্। লেখক ছুদেন কাবিমো। বাংলা তরজমায় পড়লেন বিমল লামা