স্টেগো বিষয়ক : বিক্রম পাকড়াশি
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৮২২ বার পঠিত | মন্তব্য : ১
এই ঘরটায় স্টেগো থাকতো, আর ঐ ঘরটায় আমি থাকতাম। স্টেগোকে নিয়ে যত ভাবতে যাই, স্মৃতি ততই প্রতারণা করে। কিন্তু হ্যাঁ, এ কথা স্পষ্ট মনে পড়ে যে এই চেয়ারে বসে থেকে থেকে তার বাঁকা পিঠ বাঁকতে বাঁকতে একদিন মচ্ করে এমনই বেঁকে গেলো যে তারপর থেকে সে স্টেগো হয়ে যায়। এর পর ওর ঘরে আর যারা যারা থাকতো, মানে ডিপ্লো আর ব্রন্টো, তাদেরও সরে যেতে হলো কারণ কে না জানে যে এক জঙ্গলে দুটি শের থাকতে পারে না। অবশ্য ডিপ্লো আর ব্রন্টোও তখনও ডিপ্লো আর ব্রন্টো হয়নি। কিন্তু খুব শিগ্গিরি হবে হবে করছে।