ফানি ইন্ ফারসী : বইপাগলা
বুলবুলভাজা | আলোচনা : বই | ২১ অক্টোবর ২০০৭ | ৯৯৭ বার পঠিত
Funny in Farsi by Firoozeh Dumas - একের পর এক জটিল ও গম্ভীর শব্দবন্ধে যখন প্রাণ আইঢাই, ঠিক তখনই লাইব্রেরির তাক থেকে হাতছানি দিল নীলরং এর ছোট্ট এক বই। যেন ডেকে বলল, "" কি হে! একবার উঁকি মেরে দেখবে নাকি? "" ভাবলাম, আহা বেচারা! কেউ বোধহয় পাত্তা দেয়না ""। টেনেটুনে বের করে আনলাম। ওমা! এ যে দেখি বেশ নামডাকওয়ালা এক স্মৃতিকথা। মলাট পড়ে জানা গেল অনেক প্রাইজ-টাইজও পেয়েছে। তৎক্ষণাৎ পড়তে লেগে গেলাম। পড়তে পড়তেই টের পাওয়া গেল, একে একে দরজা খুলে যাচ্ছে, পায়ে পায়ে আলো ছড়িয়ে পড়ছে। অন-এ-এ-ক দূরে কোথাও ঘন্টা বাজল বোধহয়। শুরু হল অবাক করা অতীত পরিক্রমণ।