ফাদার্স ডে : প্রীতম কুমার সাহা
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০২ জুলাই ২০২২ | ১৫১০ বার পঠিত
তোমার জন্য কিছুই করা হল না বাবা, কিছু কিনে দেওয়া হল না তোমায়। যে রাতে হঠাৎ তোমাদের সামনে নিজের সত্ত্বার কথা বললাম, তারপর মনে পড়ে না আর কতটুকু কী কথা হয়েছিল তোমার সাথে। পরে, মায়ের কাছ থেকে শুনেছিলাম, তুমি নাকি খুব কেঁদেছিলে! আজ তুমি থাকলে তোমাকে আর মাকে সামনে বসিয়ে আরও একবার বোঝাতাম। তুমি বুঝতে তো, বাবা!