কলিঙ্গনগর ও পস্কো ঃ উড়িষ্যার সাম্প্রতিক পরিস্থিতি : পূর্ণেন্দু চক্রবর্তী
বুলবুলভাজা | খবর : টাটকা খবর | ০৭ জুন ২০১০ | ১৫৩২ বার পঠিত | মন্তব্য : ১
কর্পোরেটাইজড পুলিস স্টেটের চেহারা বাস্তবে কিরকম হতে পারে কলিঙ্গনগরের দিকে তাকালেই তা বেশ মালুম হবে। উড়িষ্যা হাইকোর্টে দাখিল করা দুটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে পুলিসের ভূমিকা যখন স্ক্যানারের তলায়, কার্যসিদ্ধি করবার জন্য পুলিস চমৎকার স্ট্র্যাটেজি নিয়েছে। বাইরে থেকে আদিবাসীদের নিয়ে এসে প্রথমে স্থানীয় প্রতিবাদীদের সাথে লড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর "আইনশৃঙ্খলা' রক্ষার জন্য পুলিস হস্তক্ষেপ করছে।