উন্নয়ন ? : পার্থ সারথি রায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ৩০ মে ২০১০ | ৮৫৪ বার পঠিত
উন্নয়নের নামে উড়িষ্যার আদিবাসীদের এর আগেও নিজেদের বাস্তু, গ্রাম, জীবন জীবিকা থেকে উচ্ছেদ হতে চেয়েছে, যদিও তখন এই উচ্ছেদ হয়েছে বৃহত্তর জাতীয় স্বার্থের নামে। হিরাকুঁদ বাঁধ বা রাউরকেলা ইস্পাত কারখানা স্থাপনের জন্য যে কয়েক লক্ষ আদিবাসী মানুষ তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েছিলেন, তারা কিন্তু সেই জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ভুত বিদ্যুৎ বা সেই শিল্পায়নের কোন সুফল লাভ করতে পারেননি। বরঞ্চ, বৃহত্তর জাতীয় স্বার্থসিদ্ধির জন্য তাঁরা আজ নি:স্ব।