কোভিডকালে শিক্ষাদীক্ষা : পার্থ প্রতিম মৈত্র
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২০ জুলাই ২০২০ | ৫০৩৪ বার পঠিত | মন্তব্য : ১০
কথা শুরু হয় রূপকলা কেন্দ্রের সঙ্গে, যার অধিকর্তা তখন আইএএস অনিতা অগ্নিহোত্রী। ইসরো এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মউ সাইন হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সই করেন এম এন রায় ও অনিতা অগ্নিহোত্রী। ইসরোর পক্ষে ডিরেক্টার মি ভাটিয়া। আজ থেকে পনেরো বছর আগের, পনেরো কোটি টাকার প্রজেক্ট। ইসরো আর্থস্টেশন থেকে স্যাটেলাইট ব্যান্ডউইডথ ফ্রি দিয়েছিল। এমওপিআর এবং ডিএফআইডি প্রজেক্টের টাকায় পশ্চিমবঙ্গেও রমরমিয়ে শুরু হয়েছিল এডুস্যাট গ্রামস্যাট প্রজেক্ট। একটা সময়ে পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছিল সারা ভারতের এডুস্যাট নেটওয়ার্কের বেস্ট ইউটিলাইজেশন স্টেট। যেখানে রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি ব্লক প্রাইমারি হেল্থ সেন্টারে, ব্রডকাস্টিং মোডে শিক্ষাদান সম্পূর্ণ হতে পারে।