রাঘবসাহিত্য: খোয়াব আর বাস্তবের গল্পভুবন : পারভিন হোসেন
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৪ নভেম্বর ২০২০ | ৩১২৮ বার পঠিত
ছক বহির্ভূত, নামবিহীন, সময়স্তব্ধ শূন্য কোনো পরিসর তৈরি করতে চেয়েছিলেন রাঘব? নাকি, অতীত-বর্তমান-ভবিষ্যৎ-বছর-মাস প্রভৃতি খোপে বদ্ধ কথার ভগ্নাংশ কুড়িয়ে, জুড়ে তাকে অসীম, মুক্ত ক্রমনির্মীয়মাণ পরিসরে স্থাপন করেছেন? কথা যেখানে অমর, সম্পৃক্ত, অবিনির্মিত, অনুক্ষণ!