কী করি : পবিত্র ভট্টাচার্য
বুলবুলভাজা | কূটকচালি | ১২ এপ্রিল ২০১১ | ১১১৮ বার পঠিত
তবে ওয়ার্ল্ড কাপটা কিন্তু দেখছিলাম। না না হেলিকপ্টার শট, পাল্লু স্কুপ বা টেরী উংলী দেখতে নয়; আসলে দেখতে চাইছিলাম ধোনি আর তার সাঙ্গপাঙ্গরা [একমাত্র সচিন বাদে। ভগবানের আবার আঞ্চলিকতা কি?] কি রকম ল্যাজে গোবরে হয়। শরদ পাওয়ার চোট্টামি করে ইডেন থেকে একমাত্র ভালো ম্যাচটা সরিয়ে দুটো পচা পচা ম্যাচ রেখে দিল। কিচ্ছু বলিনি; জাস্ট ওয়াচ করে গেছি। টিভি-রেডিও-খবরের কাগজে বিশ্বকাপ নিয়ে মিডিয়ার মাতামাতি নতুন কিছু নয়। মেরী বিস্কুটের লাকি কুপনে ফাইনালের টিকিট কিম্বা এক কিলো বাসমতি চালের সাথে গাভাস্কারের সই করা ব্যাটও পুরোনো হয়ে গেছে। থালা-বাটি-গ্লাস, ডেকরেটরের বাঁশ, ডায়বেটিসের বড়ি, সুইসাইডের দড়ি, সাবান-স্যাম্পু-ক্রিম, বনমুরগীর ডিম, দাদের মলম, পার্কারের কলম -কাজের অকাজের সব জিনিসকেই এসময় বিশ্বকাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়। সেটাই রেওয়াজ। ওসব আমরা বড়ো একটা গায়ে মাখি না।
পস্কো আপডেটঃ গ্রামগুলিতে ভোররাতে পুলিশি আক্রমণের আশঙ্কা : পবিত্র ভট্টাচার্য
বুলবুলভাজা | খবর : টাটকা খবর | ০৯ জুন ২০১১ | ১১৫৬ বার পঠিত
গতকাল সন্ধ্যা থেকে ওড়িশা পুলিশ বিশাল বাহিনি নিয়ে জগৎসিংহপুর জেলার ঢিঙ্কিয়া এবং গোবিন্দপুরের গ্রাম গুলি ঘিরে ফেলেছে। উল্লেখ্য, গত ছয় বছর ধরে এই গ্রামগুলিই বিতর্কিত পস্কো স্টিল-মাইনিং-পাওয়ার-পোর্ট প্রোজেক্টের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের কেন্দ্রে রয়েছে। বিশ্বের বৃহত্তম এই প্রোজেক্টের বিরুদ্ধে মৌলিক অধিকারভঙ্গ, পরিবেশ দূষণ, জাতীয় আর্থনীতির বিরোধিতা ইত্যাদি বহু অভিযোগ থাকা সত্ত্বেও রাজ্য এবং কেন্দ্র সরকার তা একরকম জোর করে চাপিয়ে দিতে বদ্ধ পরিকর।
আজ কা শোলে : পবিত্র ভট্টাচার্য
বুলবুলভাজা | কূটকচালি | ১৯ জানুয়ারি ২০১১ | ১১৩৮ বার পঠিত
আর প্র্যাক্টিকালি সেটাই তো দরকার। জয়-বীরু কি চিরদিন তোদের আগলাতে থাকবে? আজ নয় কাল তো তোদের হাতেই হ্যান্ড-ওভার দিয়ে যেতে হবে না কি? তারপর গ্রামে গ্রামে গড়ে উঠবে গ্রামরক্ষী বাহিনী। পাঠশালা-স্কুল-কলেজে, খেতে-খামারে, পথে-ঘাটে, হাটে-বাজারে, গাছের ডালে, খড়ের চালে শোভা দেবে উন্নততর বামের উন্নততর কমান্ডো ফৌজ। বন্দুক প্রশিক্ষণও তো সেই জন্যেই। তারপর আসুক না শালা মাওবাদী। সঙ্গে সঙ্গে দুরুম। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের যেকোন সমস্যার অব্যর্থ সমাধান। ছেলে ভাত খেতে চাইছে না? দুরুম। ডালে নুন বেশী হয়েছে? দুরুম। পরীক্ষায় নম্বর কম দিয়েছে? দুরুম। ধার করে শোধ দেয় না? দুরুম। অনাহার-অপুষ্টি-অশিক্ষা-দু:খ-দারিদ্র্য-জ্বর-জ্বালা-যন্ত্রণা সবকিছু থেকে মুক্তি। দুরুম। দুরুম। দুরুম।