পঞ্চায়েত - বাঁকুড়া থেকে হুগলী : নৃপেন্দ্রনাথ দে
বুলবুলভাজা | ভোটবাক্স : পঞ্চায়েত নির্বাচন-২০২৩ | ১৫ জুলাই ২০২৩ | ১৪১৪ বার পঠিত
কর্মস্থল বাঁকুড়ায়, ভোট হুগলীতে। আমি প্রথমে ঠিক করেছিলাম ভোট দিতে যাবো না। বাঁকুড়া থেকে সিঙ্গুরে গিয়ে ভোট দিয়ে সেই দিনেই ফেরা পোষাবে না। পরে মতবদল হল। সিদ্ধান্ত নিলাম যাব। কারণ কয়েকটা বিশেষ কারনে আমাকে একবার বাড়ি ফিরতেই হবে। তাই ভোটের দিনেই ফিরি, রথ দেখা কলা বেচা একসাথে হবে...
সেদিন সকাল সাড়ে ছটায় বের হলাম। এখান থেকে দুর্গাপুর স্টেশন ৩০ কিমি প্রায়। রাস্তায় পুরো শান্ত পরিবেশই পেলাম। দিকে দিকে নানা দলের দলীয় পতাকা উড়ছে। ট্রেনে চলেছি, সেদিন ট্রেনটাও অনেকটা ফাঁকা, তাই জানালার ধারে বসে, মাঠ ঘাট দেখতে দেখতে... কোথাও ভোট হচ্ছে, ভোটের লাইন দেখা যাচ্ছে ... দূর থেকে অন্তত কোনো গন্ডগোল চোখে পড়ল না।