চাকা চাকা তীব্র ছাতিমগন্ধ আলাপগুলো : তৃপ্তি সান্ত্রা
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ০৭ মার্চ ২০২১ | ৩৭৪১ বার পঠিত | মন্তব্য : ৬
৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে, বিভিন্ন অনুষ্ঠানে নারীরা বলবেন। আন্তর্জাতিক। প্রাদেশিক। নাগরিক। আঞ্চলিক। গ্রামীণ। নিম্নবর্গ। কতটা কণ্ঠ ছাড়ে। কতটা আটকাট। উক্ষীবীক্ষি। আটকাট কথাগুলো বলার জন্য। রাগ। দুঃখ। হতাশা। অভাব-টভাব। কেন্দ্রের। রাজ্যের। সংসারের। প্রভুর। মালিকের। ভাতারের। সব ঠিকঠাক বলতে পারবে কি? ভাষা-টাষা ঠিক থাকবে তো?