অপেক্ষা : তিয়াসা হোড়
বুলবুলভাজা | গপ্পো : কুমুদির জন্য (গ) | ১৮ জুলাই ২০২৩ | ৩০৮৮ বার পঠিত | মন্তব্য : ৪
"দিম্মা, ও দিম্মা! শোনো না, আমাদের না একটা লেখাকে ব্যাখ্যা করতে বলেছে, তুমি আমায় একটু সাহায্য করবে? ও দিম্মা!"
মণিমালা দেবী আকস্মিক এই ডাকে পেছন ফিরতেই দেখলেন, মিমি তার গলা জড়িয়ে খাটের উপর বসে! এখনো তার গালে অতীতের কথা চিন্তা করার প্রমাণ দৃশ্যমান।
"এ বাবা, দিম্মা! তুমি কাঁদছো?"
"না, দিদিভাই! ও এমনি। তুমি বলো কী বলছিলে!"
"দিম্মা আমাদের স্কুলে না একটা লেখাকে ব্যাখ্যা করতে বলেছে! তুমি আমায় একটু বলে দেবে?"