কোভিড টিকা- কিছু বহুল-প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্য ও তার বিরুদ্ধে যুক্তি : ডঃ জ্যোতিষ্ক দত্ত , ডাঃ অরিন্দম বসু, ডঃ অভিজিত চক্রবর্তী ও ডঃ ঈপ্সিতা পালভৌমিক
বুলবুলভাজা | আলোচনা : বিজ্ঞান ও প্রযুক্তি | ০৪ জুন ২০২১ | ১২৩৯৬ বার পঠিত | মন্তব্য : ৩৬
গত প্রায় দেড় বছর ধরে করোনাভাইরাসের অতিমারী বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ব্যতিব্যস্ত করেছে, জীবনের নানান দিক আর আগের মতন নেই | প্রাণঘাতী এই বিশ্বব্যাপী অতিমারী না হয় একরকম, তার সঙ্গে পাল্লা দিয়ে আরেকটি অতিমারী মারাত্মক আকার ধারণ করেছে, সেটি তথ্যবিভ্রান্তির অতিমারী। বিশেষ করে সম্প্রতি করোনাভাইরাসের টিকা, এবং টিকা দেওয়া-নেওয়া নিয়ে নানান রকম বিভ্রান্তিমূলক তথ্য চোখে পড়ছে। তাদের মধ্যে কয়েকটি নিয়ে এই আলোচনা। প্রতিটি “ভ্রান্ত ধারণা” (“মিথ”) আমরা প্রথমে উল্লেখ করে তারপর সেটিকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি।