মরাঠি মডেলে বাঙালি অস্মিতা : ড: সুস্মিতা ঘোষ
বুলবুলভাজা | আলোচনা : ভাষা | ০৬ আগস্ট ২০২৫ | ১৫৭৫ বার পঠিত | মন্তব্য : ৫
ভাষাবিতর্ক নিয়ে তামিলনাড়ু বাদে আর যে দুটো রাজ্য হেডলাইনে আছে, তারা হল মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। কিন্তু কারণগুলো বিভিন্ন। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চাপানোর প্রতিবাদের সাথে সাথে ব্যবসায়ীদেরকে মরাঠি বলতে বাধ্য করা, এই লম্ফঝম্ফ নতুন কিছু না, চক্রাকারে পরিবর্তিত হয়। নতুন যেটা হল, সেটা হচ্ছে বাংলা ভাষা শুনে বাংলাদেশী ছাপ দিয়ে ঠ্যাঙানো এবং সীমানার বাইরে বার করে দেওয়া। মহারাষ্ট্রে উত্তর ভারতীয় ঠ্যাঙানো, নতুন কিছু না। বাঙালি ঠেঙানো টাই নতুন। প্রায় সিকি - শতাব্দ মহারাষ্ট্রে কাটানো এক বঙ্গভাষী হিসেবে বোঝার চেষ্টা করছি এই নতুন উৎপাত কে।