সাইবার যুদ্ধ ও ধনুকের বহুমুখী তীরের গতিপথ নির্ণয় : জাহিদ হাসান
বুলবুলভাজা | অপর বাংলা | ১১ জুন ২০১২ | ১৮৭০ বার পঠিত | মন্তব্য : ১০
একদম প্রথম থেকেই অংক কষি। একদা ৭ জানুয়ারী ২০১১ ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী নামক কিশোরী চিৎকার শুরু করে। সে সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে , পরে তার লাশ কাঁটাতারে ঝুলতে দেখা যায়। ঝুলতে থাকে তার চুল গুলো। সাথে সাথেই আমাদের আবেগও লটকে থাকা ফেলানীর চুলের সাথে পাল্লা দিয়ে দুলতে থাকে। মনের একদম গভীর থেকে এক অদৃশ্য ঘৃণা উপচে পড়ে। ঘৃণাগুলো দল বেধে ছুটতে থাকে সীমান্তের ওপাড়ে।
মনোবিজ্ঞানীদের মতে, “ অস্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিকতার বীভৎস রূপ যখন আমাদের ইচ্ছার বিপরীতে প্রকাশিত হয় তখন ঘৃণা নামক আবেগের সৃষ্টি হয়”