জামাতের দৌড়, বল এখন খালেদার কোর্টে : জসীম আহমেদ
বুলবুলভাজা | অপর বাংলা | ০১ আগস্ট ২০১৩ | ১৭৪১ বার পঠিত | মন্তব্য : ৫
হাইকোর্টের রায় বহাল থাকলে এটি অবশ্যই একটি ঐতিহাসিক ঘটনা। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর জামাতের জন্য এটি একটি বড়ো ধরণের চপেটাঘাত। এ অবস্থায় আগামী নির্বাচনও বিএনপি-জামাত-হেফাজত ইশকে মহব্বতি চক্রেই ঘুরপাক খাবে, এটি বলাই বাহুল্য।
তবে জামাতিরা চাইবে আরো এক ধাপ এগিয়ে থাকতে। বিএনপি’র ধানের শীষ বা হেফাজতের হাত পাখা নিয়ে নির্বাচন করলেও যেসব আসনে তাদের ভোটে জেতার সম্ভাবনা প্রায় নিশ্চিত, সেখানে জামাত স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করানোর মরিয়া চেষ্টা করবে নিজেদের হিম্মত প্রমাণের জন্য। সেক্ষেত্রেও বিএনপি- হেফাজত তাদের ব্যক-আপ হিসেবে থাকতে পারে। অর্থাৎ ছুপা রুস্তমী রাজনীতিতে জামাতের যাত্রা শুরু এখান থেকেই। অবশ্য এরই মধ্যে রাজনীতির খবর ভিন্ন। অদূর ভবিষ্যতে জামাত বাদে নতুন দলের নামে নিবন্ধন আদায়ে এখন থেকেই পেয়ারে পাকি দলটি তোরজোড় শুরু করেছে বলে রাজনীতির বাজারে জোর গুজব রয়েছে।