চিরিরবন্দর ও অন্যান্য ঘটনা: কারও আর দায় নেই : জলধি রায়
বুলবুলভাজা | অপর বাংলা | ৩০ আগস্ট ২০১২ | ১৯০৩ বার পঠিত | মন্তব্য : ৮
সব মিলিয়ে পরিস্থিতি আশাব্যঞ্জক নয় । ক্রমশ বাড়ছে ধর্মান্ধ আর সাম্প্রদায়িক শক্তি । প্রশাসনের একটা উল্লেখযোগ্য অংশ ধর্মবুদ্ধিতে আক্রান্ত । এর সঙ্গে যোগ হয়েছে বুদ্ধিজীবি, শিল্পী, সাহিত্যিকদের শুভবোধের তাড়নার ক্রমবর্ধমান অভাব, তাঁদের বড় একটা অংশই এখন ব্যক্তি ও দলীয় স্বার্থের কুবুদ্ধিচর্চায় নিয়োজিত । মোটা দাগে উপরের তিনটি ঘটনাতেই বুদ্ধিজীবি, শিল্পী, সাহিত্যিকরা ছিলেন নিস্পৃহ । যাঁরা পত্রিকায় নিয়মিত কলাম লেখেন তাঁদের কেউ এক লাইন খরচ করেন নি । প্রতিবাদে এগিয়ে আসে নি কোনো সাংস্কৃতিক সংগঠন ।
লোকে বলছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু এই সম্প্রীতি কাজে আসছে না সংখ্যালঘুদের উপরে হামলার সময় কিংবা হামলার পরে ।