দুর্গার পুজো নিয়ে নানা বিতর্ক : চন্দ্রশেখর ভট্টাচার্য
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব ২০১২ | ২৩ অক্টোবর ২০১২ | ২০১৭ বার পঠিত | মন্তব্য : ১৪
তা হলে, শ্রীরাম কি শরতে যুদ্ধ করেন নি? এই নিয়েও নানা প্রশ্ন আছে৷ কারণ, বিন্ধ্যের দক্ষিণে এই পুজো করলেও তার আগে অযোধ্যায় দুর্গাপুজোর উল্লেখ কোনও রামায়ণে নেই৷ বাল্মিকী রামায়নে অকালবোধনই নেই৷ এমন কি, বনবাসের আগে বা পরেও কখনও তিনি অযোদ্ধায় দুর্গা পুজো করেছেন বলে কোনো উল্লেখ নেই।