কোবরাপোস্ট এবং যক্ষপুরী সম্পর্কে দু’একটি কথা - দ্বিতীয় পর্ব : খবরদার
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ জুন ২০১৮ | ১১০৬ বার পঠিত | মন্তব্য : ৩
আপনি যখন আপনার ফোনে কোন অ্যাপ ইনস্টল করেন তখন নানারকম টার্মস অ্যান্ড কন্ডিশনকে মেনে নিতে হয় (সময় বাঁচাতে আমরা এই টার্মসগুলো না পড়ে I accept –এ ক্লিক করে ফেলি)। সংশ্লিষ্ট অ্যাপটি (উদাহরণ স্বরূপ ধরুন ফেসবুক) আপনার ফোনের মাধ্যমে বিভিন্ন ডেটাতে অযাক্সেস পেয়ে যাইয়, যেমন আপনার লোকেশন,মেল আইডি,আপনার ক্লিকিং হ্যাবিট, বন্ধুবৃত্ত, আপনার রোজকার যাতায়াতের রুট, বাইং হ্যাবিট, ফোনের গ্যালারি এবং অবাক লাগলেও সত্যি ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনেও অ্যাক্সেস পায় কিছু কিছু অ্যাপ। অর্থাৎ আপনি কী শুনছেন, কী বলছেন বা কি দেখছেন সবই সেই কোম্পানিগুলো দেখতে/শুনতে/অ্যাক্সেস করতে পারে।এখন প্রশ্ন হল আপনি আপনার স্পাউসের সাথে কোন রেস্তরাঁয় খেতে যাবেন সেই নিয়ে আলাপ আলোচনা করছেন অথবা অন্য শহরে থাকা মা-বাবার সাথে তাঁদের মেডিক্লেমের টপ আপটা বাড়িয়ে নেওয়া বিষয়ে কথা বলছেন জেনে সেই কোম্পানির লাভ কী?