আপনার কিন্তু কিছুই হয় নি ডাক্তারবাবু! : কৌশিক লাহিড়ী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ১১২৮ বার পঠিত
নতুন একটি অগণতান্ত্রিক, অবৈজ্ঞ নিক, দমনমূলক, জনবিরোধী বিল আনতে চলেছেন দেশের সরকার বাহাদুর।
অনেক দোষ-ত্রুটি সত্বেও মেডিক্যাল কাউন্সিল কিন্তু একটি নির্বাচিত স্বশাসিত সংস্থা। নতুন ব্যবস্থায় নির্বাচিত কাউন্সিলের বদলে আসবেন সরকার মনোনীত আমলারা। দেশের স্বাস্থ্যনীতির নির্ধারক হবেন প্রধানত সরকারি আমলারা এমনকি এই কমিশনের সর্বোচ্চ পদেও থাকবেন একজন অচিকিৎসক। মডার্ন মেডিসিনের চিকিৎসাপদ্ধতির সঙ্গে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানী, ম্যাগনেটোথেরাপি মিশিয়ে আনার চেষ্টা হচ্ছে এক হাঁসজারু ভয়ংকর চিকিৎসাব্যবস্থা।
তিনসপ্তাহের ব্রিজ কোর্সের মাধ্যমে একজন আয়ুষ চিকিৎসক পেয়ে যাবেন মডার্ন মেডিসিনের ওষুধের প্রয়োগাধিকার !
এটা তাঁর নিজের অধীত শাস্ত্রের প্রতি চরম অনাস্থা ও অপমান তো বটেই, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার দ্বার প্রশস্ত করা।
মেধাভিত্তিক ভর্তির প্রথাকে পেছনে ঠেলে খুলে দেয়া হবে বেসরকারি, ক্যাপিটেশন ফি ভিত্তিক মেডিক্যাল কলেজের দরজা।