কামদুনি, এখন : কুসুম্বা
বুলবুলভাজা | খবর : টাটকা খবর | ১২ সেপ্টেম্বর ২০১৩ | ১৮৯৯ বার পঠিত | মন্তব্য : ২৯
কামদুনির নাছোড়বান্দা মানুষ ব্যাঙ্কশাল কোর্টে নজরদারি চালিয়ে যেতে চান। তাই সব ডেটেই তাঁরা আসেন কলকাতা। কিন্তু পুলিশ তাঁদের প্রতিদিন হয়রানি করে। আসার পথে তাঁদের গাড়ি বারবার বেরাস্তায় ডাইভার্ট করে দেয়া হয়। কোর্টের কাছে তাদের গাড়ি রাখতে দেওয়া হয়না, পুলিশ টাকা চায়। ক্ষুব্ধ মানুষগুলো জানান যে সরকার যদি ভেবে থাকে যে বারাসাত থেকে কলকাতায় কেস নিয়ে এনে ও পুলিশ দিয়ে হয়রানি করে কামদুনির আন্দোলনকারীদের থামিয়ে দেবে তবে তারা ভুল করছে, ভিক্ষে করে হলেও তাঁরা আসবেন। ১০সেপ্টেম্বর তাই আরো বেশী সংখ্যায় এসেছিলেন তাঁরা। এপয়া ও মৈত্রী সংগঠনের কর্মীরাও হাজির ছিলেন। জিপিও-র সামনে পুলিশ তাদের বেধরক লাঠিপেটা করে, অপরাজিতার ছোটো ভাই ও মৌসুমি কয়াল সহ বেশ কয়েকজনকে আহত রক্তাক্ত করে এবং ১১জনকে গ্রেপ্তার করে লালবাজার লকআপে নিয়ে যায়, বাকীদের হেয়ার স্ট্রীট থানায়।