পঞ্চায়েত ২০১৩,মুর্শিদাবাদ,ঘুরে দেখা : কালপুরুষ
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৭ জুলাই ২০১৩ | ৮২১ বার পঠিত | মন্তব্য : ১২
উপদ্রুত এলাকা।ভোট এলেই খুন জখম শুরু হয়ে যায়।কুপিল্যা সমেত কিছু জায়গাতে বোমা তৈরী কুটির শিল্প হিসেবে পরিগণিত হয়।এলাকায় অশিক্ষা,বেকারত্ব প্রবল।তা নিয়ে নেতাদের মাথাব্যথা নেই।রাজনৈতিক দলগুলির প্রতি মানুষের অন্ধ আনুগত্য আছে।সাগরপাড়া,জলঙ্গী’র দিকে উদ্বাস্তু মানুষের বাস।সেখানে বিজেপি’র ভোট ব্যাঙ্ক বাড়ছে।ইসলামপুর,ডোমকলে জায়গা খুঁজছে সংখ্যালঘু ধর্মভিত্তিক দলগুলো।অবাধে অস্ত্র আমদানি হচ্ছে।প্রশাসন নির্বিকার।পানীয় জলের সমস্যা আছে।আর্সেনিক দূষণ বেড়েই চলেছে।সব আছে,গণতন্ত্রের জয়পতাকা আছে,শুধু মানুষের জন্য ভাবনা নেই।