এই বেদনা ক্ষমা করো প্রভু... : কল্লোল লাহিড়ী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৮ এপ্রিল ২০২০ | ৪২১৮ বার পঠিত | মন্তব্য : ১০
আমি মনে মনে ভাবি কি লিখবো? সবজী ওয়ালার ধর্ম দেখে সবজী কেনার ঘটনা? কী লিখবো? এক ডাক্তার তার প্রিয় বন্ধুর শেষ কৃত্য করতে গিয়ে মার খাচ্ছেন? কী লিখবো? স্বাস্থ্য কর্মীদের বলা হচ্ছে বাড়ি ছেড়ে দিতে। কী লিখবো? ধর্ম দেখে রোগ ভাগ করা হচ্ছে? কী লিখবো? কাতারে কাতারে শ্রমিক চলেছেন বারোশো চোদ্দোশো মাইল হেঁটে। এক মা তার সন্তানের মৃতদেহ নিয়ে ছুটছেন। গ্রামের কাছে এসে মারা যাচ্ছে আর হাঁটতে না মারা ছোট্ট মেয়েটি। ডাক্তার সাজিয়া বাংলাদেশ থেকে জানাচ্ছেন “আমি জানি না আমার আড়াই বছরের সন্তানকে দেখতে পাবো কিনা ভাইয়া। ওরা বলছে শেষ পর্যায় না আসলে প্রটেকশান কিট দেবে না”। রবীশ কুমার প্রত্যেকদিন প্রাইম টাইমে আসছেন। আমার ভারতবর্ষের যে ছবি তুলে ধরছেন সোশ্যাল ডিসটেন্সের নামে, যে অসভ্যতা হচ্ছে, এই ভারত আমি আগে দেখিনি। আমার চারপাশের লোকজন অচেনা হয়ে যাচ্ছে। আমি নিজেও কি?