সুন্দরবন এতদিন আমাদের বাঁচিয়েছে কিন্তু এখন সুন্দরবনকে কে বাঁচাবে? : কল্লোল মুস্তাফা
বুলবুলভাজা | অপর বাংলা | ২৯ আগস্ট ২০১৩ | ৪৭৮০ বার পঠিত | মন্তব্য : ৩২
সুন্দরবনের পাশে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে যেমন ১৪ কিমি দূরত্বের কথা বলে আশ্বস্ত করার চেষ্টা চলছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফায়েত্তি কাউন্টিতে ১৯৭৯-৮০ সালে ১২৩০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময়ও স্থানীয় মানুষকে এভাবে আশ্বস্ত করা হয়েছিল। এমনকি কিছু দিন পরে এর ক্ষমতা বাড়িয়ে ১৬৯০ মেগাওয়াটে উত্তীর্ণ করা হয়। ফলাফল সাথে সাথে বোঝা না গেলেও ৬৬ থেকে ১৩০ ফুট উচু বিশালাকৃতি পেকান বৃক্ষগুলো(একধরণের শক্ত বাদাম, কাজু বাদামের মতো) যখন একে একে মরতে শুরু করল ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ১৯৮০ থেকে ২০১০ সালের হিসেবে ফায়েত্তি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিঃসৃত বিভিন্ন বিষাক্ত গ্যাস বিশেষত সালফার ডাই অক্সাইডের বিষ ক্রিয়ায় পেকান, এলম, ওক সহ বিভিন্ন জাতের গাছ আক্রান্ত হয়েছে, বহু পেকান বাগান ধ্বংস হয়েছে, অন্তত ১৫ হাজার বিশালাকৃতির পেকান বৃক্ষ মরে গেছে। এবং এই ক্ষতিকর প্রভাব কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে এমনকি ৪৮ কিমি দূরেও পৌছে গেছে।
রিকশা ফ্যাশনের নান্দনিকতা এবং : কল্লোল মুস্তাফা
বুলবুলভাজা | অপর বাংলা | ০৪ এপ্রিল ২০১১ | ২৫৫৬ বার পঠিত
সামনের অন্ধকার ভবিষ্যতের আশংকায় দিশেহারা রিকশা শ্রমিকরা উপায়ন্তর না দেখে অবশেষে শুরু করেন ভাঙচুর। সেই ভাঙচুরে স্বাভাবিক ভাবেই গাড়িওয়ালা উচ্চবিত্ত থেকে শুরু করে অফিসগামী পথচারী মধ্যবিত্ত নিম্নবিত্ত ভোগান্তির মধ্যে পড়েন। সেই ভোগান্তির চিত্র, খবর পত্রিকার পাতায় বিশদ ভাবে স্থান পেলেও যে নির্মম বাস্তবতায় রিকশা শ্রমিকেরা এই ""তান্ডব'' চালাতে বাধ্য হয়েছেন তা কিন্তু তথাকথিত গণমাধ্যমে স্থান পায়নি। তাই বাস-গাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে পথচারী আহত হওয়ার খবর ছাপা হলেও, কিংবা গাড়ি-যাত্রী শিশুর কান্নার ছবি ছাপা হলেও রিকশা চালকের অন্ধকার ভবিষ্যতের কথা, বস্তির জীর্ণ ঘরে অপুষ্ট শিশুটির শুকনো মুখের ছবি আমরা পত্রিকার পাতায় দেখিনা। এগুলো গণমাধ্যম না শ্রেণীমাধ্যম?