স্কুল খোলা কেন জরুরি? : কমল দাশ
বুলবুলভাজা | আলোচনা : শিক্ষা | ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৮২৩ বার পঠিত
করোনা আবহে স্কুল বন্ধ।বাড়িতে বন্দী শিক্ষার্থীরা। নিষেধের বেড়াজালে তাদের প্রাণ হাফিয়ে উঠেছে।বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ নেই।আড্ডা, মজা,দুষ্টুমি সব অতীত। কতদিনে শেষ হবে অতিমারির প্রকোপ তা তাদের আজানা।বড়োরাও কোনো দিশা দিতে পারছে না।কোনো পরিকল্পনা করে ওঠা সম্ভব হচ্ছে না।পড়াশোনা নিয়ে ঘোরতর অনিশ্চয়তা। বেসরকারি স্কুলের সম্পন্ন ছাত্রদের অনলাইনে ক্লাস চলছে। সেখানে অনিচ্ছা থাকলেও "অন "হতে হচ্ছে দিনের মধ্যে একাধিক বার। চলছে পড়াশোনার ঝকমারি। লেখাপড়ার হদ্দ মুদ্দ। সোনার খাঁচায় বন্দি করে ইন্টানেটের ডগা দিয়ে শিশুর মুখে ঢুসে দেওয়া হচ্ছে শিক্ষা।