তালিবান জুজুর কবলে ভারত : এম কে ভদ্রকুমার : অনুবাদ - দময়ন্তী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৪ জুলাই ২০০৮ | ১৬৫২ বার পঠিত
গত ৭ই জুলাই কাবুলের ভারতীয় দূতাবাসে বীভৎস আক্রমণ, এক নজিরবিহীন ঘটনা। আশির দশকের সিভিল ওয়ারের অন্ধকারাচ্ছন্ন সময়, কিম্বা ২০০১ থেকে শুরু হওয়া যুদ্ধের সময়ও কাবুলে ভারতীয় দূতাবাস অথবা অন্যান্য কোনও দূতাবাসও কখনও এরকম হিংস্রভাবে আক্রান্ত হয় নি। এই আত্মঘাতী হানায় মৃত্যু হয়েছে ৪১ জনের, আহত ১৪০। মৃতদের মধ্যে আছেন ভারতের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার আর ডি মেহ্তা, কূটনীতিক ভেঙ্কটেশ্বর রাও এবং দুজন ভারতীয় প্যারামিলিটারী গার্ড।