এটা সামাজিক দূরত্বের সময় নয় : উজ্জয়িনী আইচ
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১০ মে ২০২০ | ২৪০১ বার পঠিত | মন্তব্য : ৩
সোশাল ডিসটেনসিং-এর প্রকৃত উদ্দেশ্য এবং তার গূঢ় অর্থ সরলীকরণ না করে নির্বিচারে এই শব্দ-বন্ধ ব্যবহার করলে অচিরেই করোনা নিয়ে মানুষের মধ্যে এক সামাজিক দূরত্ব তৈরি হবে। খেয়াল করুন মধ্যপ্রদেশে করোনা মোকাবিলায় কমিউনিটি ভিজিটে গিয়ে স্বাস্থ্যকর্মীদের শারীরিক নিগ্রহের শিকার হওয়া, বিভিন্ন রাজ্যে করোনা সন্দেহে আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্যমূলক আচরণ, করোনা সন্দেহদের কোয়ারান্টাইন ভেঙে আইন হাতে নেওয়া এইসব ঘটনা পরোক্ষ ভাবে সামাজিক দূরত্বের বার্তা বহন করে না কি? উত্তর দিচ্ছে সম্প্রতি এই রাজ্যের ঝাড়্গ্রাম জেলার সাকরাইল অঞ্চলের এক ঘটনা।