জিড্ডু কৃষ্ণমূর্তি : ইমরান কাজি
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১৫ জুলাই ২০০৭ | ৮১৭ বার পঠিত
জানিনা জিড্ডু কৃষ্ণমূর্তি (জে কে) কে নিয়ে এখানে কোনো আগ্রহ আছে কিনা। অনেকেই পড়েছেন হয়তো, কেউ কেউ পড়েননি। যাঁরা পড়েছেন তাদের প্রাসঙ্গিক লেগেছে কিনা, কিভাবে দেখেন তাঁরা জে কে . র দর্শন আমার তা জানার ইচ্ছে প্রবল। কারন, জেকে আমাকে যেরকম প্রভাবিত করেছে আর কোনো ব্যক্তিই বোধহয় ততোটা করেনি। কেমন করে করেছে বা কেন করেছে সেসব বলার আগে, ছোটো করে জে কে র জীবন।