আমার রবীন্দ্রনাথ: 'ঘরে বাইরে' প্রসঙ্গে ঋতুপর্ণ ঘোষ : ইন্দ্রনীল মণ্ডল
বুলবুলভাজা | আলোচনা : সিনেমা | ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৫০১৩ বার পঠিত | মন্তব্য : ২
ঋতুপর্ণ ঘোষ বললেন যে “আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি— যা পোড়বার তা পুড়ে ছাই হয়ে গেছে, যা বাকি আছে তার আর মরণ নেই।”— এই লাইনটি 'ঘরে বাইরে' উপন্যাসে নেই। সত্যজিৎ রায়ের নিজের রচনা। তিনি উপন্যাসে কোথাও খুঁজে পাননি। ঋতুপর্ণ ঘোষের নিজের কথায়— "আমি যখন ছবিটা দেখি, আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম যে এতো ইম্পর্ট্যান্ট একটা লাইন আমি মিস্ করে গেছি! আমি পাইনি! আমি আবার 'ঘরে বাইরে' পড়তে লাগলাম, দেখলাম লাইনটা নেই। তখন আমি বুঝলাম লাইনটা সত্যজিৎ রায়ের বানানো।… ওই জায়গাটা খাঁটি রাবীন্দ্রিক মনে হয়।" কিন্তু এই লাইন দু'টি পাওয়া যাবে 'ঘরে বাইরে' উপন্যাসে বিমলার শেষ আত্মকথায়। এটি উপন্যাসেরও শেষ আত্মকথা। 'ঘরে বাইরে' উপন্যাস মোট আঠারোটি আত্মকথার সমাহার। আত্মকথাগুলি হচ্ছে বিমলা, নিখিলেশ আর সন্দীপের। এর মধ্যে সাতটি আত্মকথা বিমলার। উপন্যাস শুরু হয় বিমলার আত্মকথা দিয়ে আবার শেষও। মজার কথা কেবলমাত্র ওই দু'টি লাইনই উপন্যাসে আছে বাকিটা সত্যজিৎ রায়ের বানানো। ভয়েস-ওভারে সত্যজিৎ রায়ের নিজস্ব সংযোজনটুকু হল—