মাতাল পঞ্চবিংশতি : আষিক
বুলবুলভাজা | কাব্য | ০৭ সেপ্টেম্বর ২০১২ | ৬৮৩ বার পঠিত | মন্তব্য : ১
'তারে খুঁজিয়া পাইবে' এমন কথা পেয়ে
দেখো, মাতাল হয়ে কেমন বসে আছি
যদি যন্ত্রণাতে সঙ্গী হতে চেয়ে
আমি যন্ত্রণাকে সঙ্গে করে বাঁচি?
প্রেম ভীষণ ভালো। ভেঙে যাওয়াও ভালো।
শুধু খারাপ লাগে, নিজের ভেঙে পড়া
যেন বমির মতো, থকথকে আঠালো
কিছু সত্যি মিথ্যে কথার নড়াচড়া