ভুত না ভগবান? : অহনা উপাধ্যায়
বুলবুলভাজা | গপ্পো : কুমুদির জন্য (খ) | ২৩ নভেম্বর ২০২১ | ৩১১৭ বার পঠিত | মন্তব্য : ১
শান্তিনিকতেনে পৌছেই সবাই আগে বিশ্বভারতী-টা ঘুরে নিল। পরেরদিন সকালে ওরা বাকি জায়গাগুলো ঘুরে নিল । শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে কলকাতার দিকে ফেরার পথে সন্ধেবেলায় শুরু হল মারাত্মক দুর্যোগ। গাড়ির কাঁচ ঝাপসা হয়ে আসছিলো , সামনে কিছুই দেখা যাচ্ছিল না, তাই গাড়িটাকে রাস্তার এক ধারে দাঁড় করানো হল।
বড়রা ঠিক করলো যে এই দুর্যোগ- গাড়ি চালানো ঠিক হবে না। তাই তারা কাছাকাছির মধ্যে কোনো হোটেল খুঁজতে লাগলো। কিন্তু অনেক খোঁজাখুজির পর ও তারা কোন হোটেল পেলনা। ইতিমধ্যে ঝড় ও বৃষ্টি বাড়তে থাকলো। তবে অদিতি লক্ষ্য করল যে সামনে ছোট্ট হোটেল তার পাশে একজন বয়স্ক ভদ্রলোক বসে ছিলেন ।