অলৌকিক সুখ : অমিত চট্টোপাধ্যায়
বুলবুলভাজা | কাব্য | ২১ এপ্রিল ২০২৫ | ৮৯৬ বার পঠিত | মন্তব্য : ৩
আমার শৈশব খেলা করে গোমতীর তীরে।
নদীতট, ফেরিঘাট, জারুলের বন,
পাথর কুড়িয়ে রাখা, হাওয়ার আদর মাখা,
উড়ে যাওয়া মেঘেদের অচেনা মনকেমন।
জেলে ডিঙি ভেসে চলে অনন্তের দিকে
পাখির ডানায় মাখা গোধূলি-আবির,