সামগ্রী ও পরিষেবা কর (জিএসটি): কী এবং কেন - প্রথম পর্ব : অমিতায়ু সেনগুপ্ত
বুলবুলভাজা | ধারাবাহিক | ২০ ডিসেম্বর ২০১৭ | ১৪৩৪ বার পঠিত | মন্তব্য : ১
যখন রাজ্যগুলির মধ্যে এমন অর্থনৈতিক লেন-দেনের প্রতিযোগিতা চলছে, নতুন কেন্দ্রীয় সরকারের জন্য রাজনৈতিক বাধ্য-বাধ্যকতা তৈরি হতে থাকলো। ব্যবসা করার সুবিধার আন্তর্জাতিক অব্স্থানে ভারতের মান দুর্বল হয়ে উঠলো, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মন্দা জিডিপি (দেশের মোট উৎপাদনের একটি মুল্যবাণ সুচক) বৃদ্ধির হারকে ব্যাহত করছিলো, এবং নতুন ক্ষমতাসীন সরকার তার আগের সরকারের থেকে নিজেকে বেশি সক্ষম দেখাতে তৎপর হয়ে উঠলো; এবং ঠিক তখনই জিএসটি হঠাৎ ভারতীয় অর্থনীতির জন্য এক জাদু দন্ডের স্থান নিলো। একটি অননুমোদিত আদেশ জারি করা হলো যে একটি নির্দিষ্ট সময়রেখার মধ্যে জিএসটিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেহেতু আর্থিক দুর্বলতা যথাযথভাবে সমাধান করা সম্ভব হলোনা, তাই একটি আপসে আসা হলো।