যাদবপুর - আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি বিবৃতি : অভিষেক তুঙ্গা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ | ২০১৪৬ বার পঠিত | মন্তব্য : ৩০১
আমাদের বক্তব্য কী?
১) যে কেউ অভিযোগ করতেই পারে তাকে র্যাগিং করা হয়েছে,কিন্তু প্রকৃতই র্যাগিং হয়েছে কিনা,তার সঠিক অনুসন্ধান হওয়া উচিত।
২) গোটা ঘটনায় মানিক এর দোষ অবৈধভাবে রুম-এ ছাত্র রাখার ঘটনা সুপার-এর নজরে আনা! অনুপমের দোষ উত্যক্ত কথাকাটাকাটি মধ্যে চড় মেরে বসা,যেটা আবার নিজে মিটিয়েও ফেলে। বাকি ঘটনাগুলো কারা করেছে প্রমাণিত নয়, তাহলে কি করে এই দুজনকে র্যাগিং এর শাস্তি দেওয়া হচ্ছে?
৩) Fact Finding Committee এভাবে লুকিয়ে অনুসন্ধান চালানো কেন? এমনকি Anti Ragging Committee-এর মেম্বারও জানতে পারলো না!