মাওবাদী সম্পর্কে মমতা ব্যানার্জীর সাক্ষাৎকারঃ একটি প্রতিক্রিয়া : অনিন্দ্য পাত্র
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২২ নভেম্বর ২০১১ | ১০৯৫ বার পঠিত
মাইরি বলছি, পিত্ত কিঞ্চিৎ প্রজ্জ্বলিত হয়ে আছে। মানে এতটাই প্রজ্জ্বলিত যে ফোন করে সক্রিয় তৃণমূল কর্মী এক অত্যন্ত ভালোমানুষ বন্ধুকে ঝেড়ে গালাগাল না দেওয়া অব্দি ঠিক শান্তি হল না। ওটা একটা প্রতিক্রিয়া? তাও দিচ্ছে কে? না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ্ঞে হ্যঁ¡, গতকালের (১৪/১১/২০১১) কথা বলছি। তারানন্দের ঐ পশ্চাৎপক্ক সাংবাদিক ভাইটু, যিনি কিনা মাঝেমাঝেই নিজেকে সবজান্তা দে-র সমগোত্রীয় বলে ভাবেন (বলে মনে হয়), অত্যন্ত বাজে বকেন, নিউজ-এর চেয়ে নিজের ভিউজ দিতেই বেশী পছন্দ করেন এবং সবজান্তা দে-র মতই বোঝেনও না যে একটু ভাবনাচিন্তা করা মানুষজন বিমান বসুর পরে শ্রেষ্ঠ খোরাক হিসেবে এঁদেরকে স্থান দিয়েছে - সেই ভদ্রলোকের নেওয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার এবং তাতে প্রশ্নকর্তা এবং উত্তরদাতা উভয়ের ভূমিকা মিলিয়ে যে টোটাল প্যাকেজটা - সেটা, সত্যের পথ থেকে বিচ্যুত না হয়ে বলছি, ইয়েতে যাকে বলে আগুন ধরিয়ে দিয়েছে।
পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মাওবাদী আন্দোলন ঃ কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ : অনিন্দ্য পাত্র
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৩ মার্চ ২০১০ | ১১৬৩ বার পঠিত
হ্যাঁ। এটা একটা রাজনৈতিক প্রবন্ধই বটে। অবশ্য ঠিক প্রবন্ধ বললে ভুল হবে। কারণ, একটা রাজনৈতিক প্রবন্ধের থেকে লোকের যা যা প্রত্যাশা থাকে সাধারণত:, যেমন - কিছু নতুন ধরণের তত্ত্ব, ব্যাখ্যা, বা মতামত - সেসব প্রত্যাশা এই লেখা থেকে পূরণ হবে - এরকম কোনও গ্যারান্টি দিতে পারছি না। তার চেয়ে বরং এই লেখাকে অনেক দিন ধরে জমা হতে থাকা কিছু একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ, কিছুটা স্বগতোক্তির মত করেই যা আমি রাখতে চাইছি - সেভাবেই পাঠককে নিতে অনুরোধ করব। স্বাভাবিকভাবেই স্বগতোক্তির কোনও নির্দিষ্ট ক্রম থাকা মুশকিল। তাই ছেঁড়া ছেঁড়া টুকরোগুলোকে জুড়ে নেওয়ার দায়টা এক্ষেত্রে কর্তৃপক্ষের নয়, পাঠকের উপরেই ছাড়া রইলো। :-)