আমাদের সঙ্গে যারা আছেন - ১ : অনামা
বুলবুলভাজা | অন্য যৌনতা | ০২ জুলাই ২০২২ | ১৬০৭ বার পঠিত
আগে ভাবতাম আমার সুশিক্ষিত বাবা আমার সমকামিতা মেনে নেবে। কিন্তু আমার আপাত দৃষ্টিতে সাধারণ মা কে বোঝতে বেগ পেতে হবে। কিন্ত আসল ঘটনাটি একদম বিপরীত। স্কুলে থাকাকালীনই সমকামিতা আমাদের সমাজে স্বীকৃত নয় একটা পারিবারিক আলোচনাতে বাবা বলেছিল। আমার সিরিয়াল-প্রিয় মা তত দিন 'দোস্তানা', 'মেমরিস ইন মার্চ', দেখে ফেলেছে। আর তখন একটি হিন্দি জনপ্রিয় সিরিয়ালে (মর্যাদা/মরয়াদা, ইন্দ্রানী হালদার ছিলেন) অন্যতম প্রধান চরিত্র ছিল সমকামী। এবং মায়ের চরিত্রটির জন্য বেশ সহানুভূতি ছিল। সে দিনই বুঝেছিলাম মা তার সন্তানকেও বুঝবে। হ্যাঁ মা বুঝেছে।