তোরা যুদ্ধ করে করবি কী তা বল : অদ্রীশ বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বই | ২৬ আগস্ট ২০০৭ | ১৫২৬ বার পঠিত
যুদ্ধ এখন আর ঘোষিত হয় না, বরং চলতেই থাকে। এরকমই বলেছিলেন এক জার্মান কবি। বিশেষত গালফ যুদ্ধের পর থেকে দুনিয়ার ভরকেন্দ্র নানা ইক্যুয়েশানে অদল বদল হওয়ায় ক্ষমতা আর আধিপত্যর গল্পটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের অনি:শেষ দশা এখন পৃথিবীর নতুন অবসান দূর্ভাবনা। রাসায়নিক যুদ্ধ, জীবাণু যুদ্ধ, জল ও তেল যুদ্ধ, মহাকাশ যুদ্ধের নিত্যনতুন ফর্মূলা বের হচ্ছে। টেকনোলজিক্যাল বুমের দৌলতে সেই ফর্মূলাকে ডিকোড করা, ভাইরাস ছড়ানো, গোপনে তছনছ করে দেওয়া তথ্যজাল বন্দোবস্ত আজ নতুন নতুন সব যুদ্ধের মধ্য দিয়ে রাজায় রাজায় যুদ্ধের ফর্মূলাকে চ্যালেঞ্জ করেছে।
সীমান্ত, শরণার্থী আর কবিতা (প্রথম পর্ব) : অদ্রীশ বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০১ জুন ২০০৬ | ১৬৩৬ বার পঠিত
পর পর দু বছর দেশে ফেরা না হলে যা হয়। সবাই মিলে জানতে চায়, কী হল, কেন দেশে গেলে না। আমার চেনা নাসিম ওমরের পেশা কার্পেট ব্যবসা। আগে ছিল টাকা ধার দেওয়া কাবুলিওয়ালা। সে পেশার বারো বাজলো নানা ব্যাংক হাউস-কার-ট্রাভেল-এডুকেশন মায় পারসোনাল লোন দেওয়া শুরু করার পর থেকে। ব্যাঙ্কই ক্রাইসিসে তো নাসিম কীভাবে বাঁচাবে তার আদি ব্যবসা! বলে, ভালই হয়েছে, গালিমন্দ করে টাকা আদায় আর ভাল লাগে না।
সীমান্ত শরণার্থী আর কবিতা (দ্বিতীয় পর্ব) : অদ্রীশ বিশ্বাস
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০১ সেপ্টেম্বর ২০০৬ | ১৫৩৯ বার পঠিত
কাদের বাড়ি বর্ডারের কাছে? আমি বর্ডার দেখতে চাই শুনে ক্লাসে হাত উঠল জনা পাঁচেকের। মুখগুলো দেখে যখন খানিকটা শক্তপোক্ত কাউকে খুঁজছি, যাওয়ার জন্য নির্ভর করা যাবে ভেবে, তখন ক্লাসেই ভীড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, "স্যার, সাবিনার বাড়ি বর্ডারের একদম কাছে, যেতে হলে ওর সঙ্গেই যান।'