Bitan Polley কী? Bitan Polley আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ রক্তমাখা কুকরি ... ...
এটা হওয়ার কথা ছিল না। অঙ্কে ফেল মারার মতো, প্রেম যে এত শক্ত সে কথা কে জানত ! জড়বস্তুর মতো পড়ে থাকি ; অচলে যায় সময়। মেঠো রাস্তা পথ হারানো সম্পর্ক খানিকটা এনসাইক্লোপিডিয়া র মতো। কুকুরের বাচ্চা বর্ষার মাঝে স্নান করে, এঁটো বাসন মাঝে গোপালের মা। বর্ষার রাতে স্বামী খুন হয়েছে, কাঁটা দেওয়া ব্যথা কিংবা নামাবলীর রং ! শিশুর কবলে সুরক্ষিত তার বাবার চলে যাওয়া নাম। সম্পর্ক, বাবার সাথে আবার দেখা !মৃত্যুর পর তুমিও থাকবে ওপারে আমি আবারও আজ একা। ... ...
শীতল পিছু পা কখন ডাকল জানি না। অসম্ভব সত্যতা য় কেমন অন্ধকার হয়ে গেল, চারিপাশে আর তাকাতে পারি না জীবন নিয়ে খেলা করা মানুষ জীবনে এখন আর আসতে পারে না। প্রেমহীন সংসার বেশ্যা বাড়ির কাঙাল। ... ...
১ধ্বংসস্তূপ আর পড়ে নেই। রাস্তা'র ধার পরিস্কার করা হয়েছে। আমার বোনের লাশ নিঃশব্দে সরানো হয়েছে। স্টেজের উপর আলো জ্বলে দর্শকেরা আবার আসে সমাজ সমাজ খেলা খেলে জনতার টাকা লোটে। ২ধ্বংসস্তূপ আর পড়ে নেই নতুন জামা প্যান্ট এসেছে। রক্ষা দেওয়া সৈনরা আজ নতুন রং এ দেশ চিনেছে ! ... ...
একটা লোক দিনান্তে শুয়ে থাকে। হাতে তার কালো রক্ত জমে থাকে, সাদা চাদর তার ইতিহাসের কথা বলে। শান্তি ওমঃ ! ... ...
মৃদু হাওয়া দোলা অশ্বত্থের চারা, মন ভালো করা। চন্দ্রমনীর স্মৃতি জড়ানো গভীর ভালোবাসা। ।কষ্ট জড়িত শরীর দুপয়সার ভাড়া, তবুও মায়ের আসা পাইনের ডাকে সাড়া। আছে স্কুল আছে মন্দির যোগের হিসেব মানানসই, বিয়োগ এলে গদাই ভুলে মূর্তি আঁকে মনে, লাহা বাবু চেঁচিয়ে ডাকে, কে এলি আমার দরবারে ! ভক্তের সাথে ভাব বিনিময় যোগের হিসেব মেনে, শহুরে গদাই পীরের ছেলে বিয়োগ কি তার মেলে ! ... ...
বহুদিন লিখতে বসা হয়নি,আসনি কবিতা আসেনি গল্প। গোধূলি বেলার প্রেম বিনিময়ের সম্পর্ক খানিকটা অস্পষ্ট। নতুন করে প্রেমে পড়া হয়নি। শেখা হয়নি না বলা কথা। যে কথা বলা বাকি থেকে যায় তাইতো "ভালোবাসা"। ... ...
রামমোহন মাঠের মাঝে দাঁড়িয়ে থাকে। স্তব্ধ দিন খোলা মাঠ, হাওয়া তাকে গ্রাস করে। বিকেল এলে ছেলের দল মাঠে নামে বলের ছন্দ শোনাতে। ধীরে ধীরে সন্ধ্যা নামে আয়নাতে না তাকিয়ে ও চশমাটা মানান সই য়ে চোখে পড়ে। - কিভাবে কাটাও রামমোহন সময় গুলোকে ! রাতগুলো এসে ডেকে তোলে জলের চোখে চশমার কাঁচে ঝাপসা আঁধার নামে। - রামমোহন ! রামমোহন ! রামমোহন ! কপালে টিপ বদলে যায় একলা বাউল মুচকি হেঁসে মাঠ পার হয়। ... ...
মালভূমি অঞ্চলের উঁচু নীচু মোড়, মাটির দেওয়াল গোবরের স্তূপ। বাড়ির উপর লেপ্টে থাকা চাদর, রাস্তা গুলো বড়ো বেমানান এক এক উন্নয়নের স্তম্ভ। বয়ে যাওয়া নদী, ধূসর প্রকৃতি। ছুঁয়ে ফেলা আকাশ দূর দিগন্তে নীল অবকাশ। । মালভূমি অঞ্চলের পথ উঁচু নীচু বেষ্টিত জীবনের চিত্রলেখ। ... ...
খড়ের উপর পড়ে থাকা আস্তরন ; শিশিরের ঘাম। / পাড়া গাঁয়ের ছেলে মেয়ে জানে তার ঘ্রান। ... ...