প্রভাতী হন্টন … মর্নিং ওয়াক=====================ডাক্তারবাবু লিপিড প্রোফাইল আর সুগার টেস্টের রিপোর্ট দেখে, ঘসঘস্ করে প্রেসক্রিপশন লিখতে লিখতে মুখ না তুলেই জিজ্ঞাসা করেন "ভোরবেলায় হাঁটছেন তো? মর্নিং ওয়াক ?" হ্যাঁ ….বলে মাথাটা যতদূর পারা যায় বাঁ দিকে হেলাই। "গু...ড্.. " ডাক্তারবাবুর প্রফুল্ল বদন।আম আদমির জীবনে এখন এই 'মর্নিং ওয়াক' একটি অবশ্যই পালনীয় কর্ম। শীত গ্ৰীষ্ম বারো মাস। বর্ষায় একটু ব্রেক চাপতে হয়। তবে প্রচণ্ড শীতে সে এক দেখনদারি চিজ! পেঁয়াজের খোলার মত একের পর এক পোশাকের পরত - উলিকটের গেঞ্জি, উলিকটের প্যান্ট, সার্ট, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, মাফলার, মাংকি ক্যাপ, উলের মোজা। মহিলারা ঐ গেঞ্জি বাদ দিয়ে শাড়ি কি সালোয়ার ... ...
সকালটা অন্য রকম শুরু হলো। আরো একটা নতুন দিন। প্রতিদিন আকাঙ্খা থাকে একটা কিছু ঘটুক - বিশাল কিছু। বাইরের ধংস নয়, ভিতরের ভাঙচুর। এত ঘৃণা, এত নৈরাজ্য, এত অশ্লীলতাকে প্রলয়ঙ্কর ভূকম্পন উৎপাটিত করুক। সরে যাক কালো মেঘ। উঠুক সূর্য কালো মেঘের জাল সরাতে সরাতে, তুষার ধবল বালিকা মেঘেরা নাচুক, গান করুক। আবার শিশিরে ভিজে শিউলি শিহরিত হোক। আধো ঘুম, আধো জাগরণের আবেশে আবার কানে বাজুক বীরেন্দ্রকৃষ্ণ ....আশ্বিনের শারদ প্রাতে.... ... ...